News71.com
 International
 21 Jan 17, 06:59 AM
 265           
 0
 21 Jan 17, 06:59 AM

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানালেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ।।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানালেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে স্থানীয় সময় আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে হোয়াইট হাউসে যান। এ সময় বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা হোয়াইট হাউসে ট্রাম্প দম্পতিকে স্বাগত জানান। মেলানিয়া ট্রাম্প ফার্স্ট লেডি মিশেলের হাতে একটি উপহার তুলে দেন ।

আজ বাংলাদেশ সময় রাত ১০টায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। মার্কিন কংগ্রেসের ‘ক্যাপিটল হিলে’ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশসহ বিশিষ্ট ব্যক্তিরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন