News71.com
 International
 21 Jan 17, 10:32 AM
 274           
 0
 21 Jan 17, 10:32 AM

ট্রেনে বাড়ি ফিরলেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।।

ট্রেনে বাড়ি ফিরলেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।।

আন্তর্জাতিক ডেস্ক : জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘ ৮ বছর হোয়াইট হাউসে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করেছেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রটির দ্বিতীয় প্রধান ক্ষমতাধর ব্যক্তির পদে ।

কয়েক ঘণ্টা আগেই সেই দায়িত্ব আর সেই ক্ষমতা ন্যস্ত করেছেন আরেকজনের হাতে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথানুষ্ঠানে সপরিবারে যোগ দেওয়ার পর ‘ভদ্র, সহজ-সরল’ ভাবমূর্তির এ নেতা বাড়ি ফিরেছেন ট্রেনে ।

ওয়াশিংটন ডিসি থেকে আকাশপথে ১৩১ কিলোমিটার দূরত্বের রাজ্য ডেলাওয়ারে বাইডেন ফিরেছেন শপথানুষ্ঠান শেষেই। তার এই খবরটি প্রচার করছে স্থানীয় সংবাদমাধ্যম । চ্রেনে চেপে বসার আগে সংবাদমাধ্যমকে বলেন, “এভাবেই আমি বাড়ি ফিরতে চেয়েছিলাম, যেভাবে আমি এসেছিলাম । ”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন