News71.com
 International
 21 Jan 17, 10:44 AM
 274           
 0
 21 Jan 17, 10:44 AM

শপথকালীন সময়ে ওয়াশিংটনে নব নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ, আটক ২১৭।।

শপথকালীন সময়ে ওয়াশিংটনে নব নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ, আটক ২১৭।।

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের শপথকে কেন্দ্র করে আবারও আমেরিকানরা যে ফুঁসে ওঠবে তা আগে থেকে অনুমান করা যাচ্ছিল। হলোও তাই। শপথ উপলক্ষ্যে গতকাল শুক্রবার ওয়াশিংটনের জড়ো হয় হাজার হাজার ট্রাম্প বিরোধী ।

তাদের নিয়ন্ত্রণে তৎপর ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। কিন্তু বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আমেরিকার সংবাদমাধ্যম জানিয়েছে, এ পর্যন্ত ২১৭ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে । সংঘর্ষে এ ৬ জন পুলিশ গুরুতর আহত হয়েছে।বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে জানালা ভেঙেছে, গাড়ি ভেঙেছে। পাথর ছুঁড়ে ট্রাম্পের শপথে যোগ দেয়া পুলিশদের আহত করেছে তারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন