News71.com
 International
 21 Jan 17, 11:18 AM
 254           
 0
 21 Jan 17, 11:18 AM

অবশেষে ক্ষমতা ছাড়তে রাজি হয়েছেন গাম্বিয়ার প্রেসিডেন্ট ইহাইয়া জামেহ।।

অবশেষে ক্ষমতা ছাড়তে রাজি হয়েছেন গাম্বিয়ার প্রেসিডেন্ট ইহাইয়া জামেহ।।

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের হারার পর পদত্যাগ করার বিষয়টি বার বার নাকোচ করে আসছিলেন গাম্বিয়ার প্রেসিডেন্ট ইহাইয়া জামেহ। স্থানীয় সময় আজ শনিবার ভোরে টেলিভিশন ভাষণে তিনি এই ঘোষণা দেন । জাহেম বলেছেন, ক্ষমতা হন্তান্তরের জন্য এক বিন্দুও রক্তের প্রয়োজন পড়বে না। তিনি বলেন, আমি ন্যায় বিবেচনা সাপেক্ষে সব গাম্বিয়ানের প্রতি অসীম কৃতজ্ঞতা জানিয়ে জাতির নেতৃত্ব পরিত্যাগের ঘোষণা দিচ্ছি ।

পশ্চিম আফ্রিকার নেতাদের সঙ্গে বৈঠকের কয়েকঘণ্টা পর এমন ঘোষণা দিলেন জামেহ। তবে তাদের মধ্যে কি চুক্তি হয়েছে সেটি জানা যায়নি ।গত ডিসেম্বরে জাতীয় নির্বাচনে আদামা বারোর কাছে হেরে যান প্রেসিডেন্ট জামেহ । এর পরও জরুরি অবস্থা জারি করে ক্ষমতা আঁঁকড়ে থাকার চেষ্টা করেন তিনি। গত বৃহস্পতিবার গাম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে প্রতিবেশী সেনেগালে শপথ নেন আদামা বারো ।

এরপরই আদামার সমর্থনে গাম্বিয়ার রাজধানী বানজুলের দিকে অগ্রসর হয় সেনেগালের সেনাবাহিনী এবং জাতিসংঘ সমর্থিত আফ্রিকার আঞ্চলিক সামরিক জোটের সেনারা ।

জামেহকে ক্ষমতা হস্তান্তরের জন্য শুক্রবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দেয় পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোয়াস। এই সময়ের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে ক্ষমতা থেকে উচ্ছেদের হুঁশিয়ারি দেয়া হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন