News71.com
 International
 21 Jan 17, 07:17 PM
 281           
 0
 21 Jan 17, 07:17 PM

ইতালির উত্তরাঞ্চলে এক বাস দুর্ঘটনায় শিশুসহ ১৬ জন নিহত ।।

ইতালির উত্তরাঞ্চলে এক বাস দুর্ঘটনায় শিশুসহ ১৬ জন নিহত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির উত্তরাঞ্চলে একটি সড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে কমপক্ষে ৫০ যাত্রী ছিল। তাদের বয়স ছিল ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। বাসটি থেকে ৩৯ জনকে প্রাথমিকভাবে উদ্ধার করা হয় ।

জরুরী কর্মীদের উদ্ধৃতি দিয়ে ইতালির খবরে বলা হয়, গতকাল শুক্রবার রাতে উত্তরাঞ্চলের ভেরোনা এলাকায় একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগার পর বাসটিতে আগুন ধরে যায়। এতে ৭ জন নিহত এবং অধিকাংশ যাত্রী আহত হয়। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের মধ্যে বাস চালক থাকতে পারে। তার পরিবারের সদস্যরাও বাসটিতে ছিল। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১৫ জনের খোঁজ পাওয়া যায়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন