News71.com
 International
 21 Jan 17, 07:19 PM
 234           
 0
 21 Jan 17, 07:19 PM

রোমানিয়ার রাজধানী বুখারেস্টের নাইটক্লাবে গুলি, আহত ৪১।।

রোমানিয়ার রাজধানী বুখারেস্টের নাইটক্লাবে গুলি, আহত ৪১।।

 

আন্তর্জাতিক ডেস্ক : রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি নাইটক্লাবে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪১ জন আহত হয়েছেন । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।আজ শনিবার স্থানীয় সময় ভোরে এ হামলার ঘটনাটি ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে আন্তর্জাতিক মাধ্যমগুলো ।

তবে ইউরোপের এ নাইটক্লাবে কে বা কারা এই হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তবে হামলার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার সঙ্গে জড়িত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন