News71.com
 International
 21 Jan 17, 07:36 PM
 255           
 0
 21 Jan 17, 07:36 PM

ভারতে জাল্লিকাটু নামে পাগলা ষাঁড়কে ফিরিয়ে আনতে মোদি সরকারের আদেশ।।

ভারতে জাল্লিকাটু নামে পাগলা ষাঁড়কে ফিরিয়ে আনতে মোদি সরকারের আদেশ।।

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যে জাল্লিকাটু নামে 'পাগলা ষাঁড়কে নিয়ন্ত্রণে আনার' যে ঐতিহ্যবাহী খেলা সু্প্রিমকোর্টের নির্দেশে নিষিদ্ধ হয়ে গিয়েছিল - তা আবার চালু করার অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সুপ্রিম কোর্টের আদেশ পাশ কাটিয়ে এক নির্বাহী আদেশ দিয়েছে - যার ফলে ২০১৪ সাল থেকে নিষিদ্ধ হয়ে যাওয়া এই উৎসব আবার শুরু হতে পারবে ।

'জাল্লিকাট্টু' তামিলনাড়ুর একটি প্রাচীন খেলা, যেখানে একটি ছুটন্ত-উন্মত্ত ষাঁড়কে নানা কসরতের পরে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন এক দল মানুষ। তামিলদের নবান্ন উৎসব পোঙ্গলের সময়ে এই খেলা হয়ে থাকে । পশু-প্রেমীদের অভিযোগ, ওই ষাঁড়-দমন খেলার আগে সেটিকে মাদক ইনজেকশন দেওয়া হয় আর তাদের চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় আরও ক্ষেপিয়ে তুলতে ।

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা রোধের এক আইন বলে খেলাটি নিষিদ্ধ করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এখন মি. মোদির সরকার একটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছে যে জাল্লিকাটু খেলার ষাঁড় ওই আইনের আওতায় পড়বে না । একে কেন্দ্র করে তামিলনাড়ুতে কয়েকদিন ধরে উত্তেজনা চলার পর এই পদক্ষেপ নেয়া হলো। আদালতের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভকারীরা বলছেন, এতে তামিল সংস্কৃতির অবমাননা করা হয়েছে ।তবে প্রাণী অধিকারকর্মীরা মনে করেন এটা একটি নিষ্ঠুর প্রথা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন