News71.com
 International
 21 Jan 17, 07:42 PM
 279           
 0
 21 Jan 17, 07:42 PM

প্রেসিডেন্ট নয়, সাধারণ নাগরিক হিসেবে সদ্য বিদায়ী বারাক ওবামার প্রথম টুইট।।

প্রেসিডেন্ট নয়, সাধারণ নাগরিক হিসেবে সদ্য বিদায়ী বারাক ওবামার প্রথম টুইট।।

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা পোটাস অ্যাকাউন্ট থেকে করা শেষ টুইট পোস্টটি তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে রিটুইট করেছেন । ওই টুইটার পোস্টে বারাক ওবামা লিখেছেন, "সবাই কেমন আছেন। এটি এখনও আছে? মিশেল ও আমি খুব শিগগিরই ছুটিতে যাচ্ছি, আর ছুটির পরে আমরা আমাদের কাজে ফিরে যাব । " এরপর তিনি আরেকটি টুইটে বলেন, "এই সময়ের মধ্যে আমি আপনাদের সামনের পরিকল্পনাগুলো শুনতে চাই। ওবামা ফাউন্ডেশনের ওয়েবসাইট এ আমার সাথে আপনি আপনার ধারণা শেয়ার করুন । "

অন্যদিকে সদ্য বিদায়ী ফার্স্টলেডি মিশেল ওবামাও তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে বলেন, "অসাধারণ ৮ বছর কাটানোর পর একটু বিরতি নিচ্ছি। তবে ফিরে আসছি আপনারদের মাঝে, সে সব কাজ করতে, যার কথা বলে আসছি । "

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন