News71.com
 International
 22 Jan 17, 11:19 PM
 247           
 0
 22 Jan 17, 11:19 PM

বিরল জন্তু নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম।।

বিরল জন্তু নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম।।

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি হোয়াটসঅ্যাপ-এ ভাইরাল এক আজব ইউটিউব ভিডিও, সেখান থেকে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। অত্যন্ত গোলমেলে ইংরেজিতে সেই ভিডিও'র ক্যাপশনে যা লেখা রয়েছে, তার সারমর্ম এই— ‘কেরলা-কর্নাটক সীমান্তে এক বিস্ময়কর জন্তু পাওয়া গেছে ।

যা মানুষ-সহ প্রায় সব জীবকেই খেয়ে ফেলছে। জঙ্গলে প্রবেশ করলে এর থেকে সাবধানে থাকুন। এই ভিডিও-কে অবজ্ঞা করবেন না। এটা গ্রাফিক বা নকল নয় ।

জন্তুটির ভিডিও এবং ছবি দুই-ই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গুজব ছড়াতে শুরু করে অনেক জায়গাতেই। বলা হতে থাকে, জন্তুটি ভিনগ্রহের প্রাণী ।

কিন্তু নেটিজেনদের হাতে পড়ে খুব শিগগির দফা রফা হয়ে যায় ‘এলিয়েন’-এর। ব্রাউজবাজ ওস্তাদরা কিছুক্ষণের মধ্যেই বের করে ফেলেন এই জন্তুর প্রকৃত পরিচয় ।

জানা গেছে, কেরলা-কর্ণাটক— সবই মিছে কথা। এই জন্তুটি আসলে বোর্নিও অঞ্চলের একটি সান বিয়ার। তবে এই সান বিয়ারটি অসুস্থ। সুস্থ-সবল সান বিয়ারের সঙ্গে তার চেহারা তাই মিলছে না। সান বিয়ার মালয়েশিয়া অঞ্চলের প্রাণী ।

উপযুক্ত বাসস্থানের অভাবে তাদের প্রজাতি বিপন্ন হয়ে পড়েছে। মালয়েশিয়ার সূত্রে জানানো হয়েছে, এই অসুস্থ সান বিয়ারটিকে বনকর্মীরা চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন। এই ভিডিও ও ছবি সেই ঘটনারই ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন