News71.com
 International
 23 Jan 17, 12:08 AM
 240           
 0
 23 Jan 17, 12:08 AM

মিয়ানমারে মিনিবাসে আগুন, নিহত ৮ আহত ১ ।।

মিয়ানমারে মিনিবাসে আগুন, নিহত ৮ আহত ১ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের ইয়াঙ্গুনের কাছে ইয়াঙ্গুন-মান্দালয়া এক্সপ্রেসওয়েতে একটি মিনিবাসে আগুন লেগে ৮জন নিহত ও অপর ১জন আহত হয়েছেন। গত শনিবার রাতে স্থানীয় পুলিশ বাহিনীর এক কর্মকর্তা এ কথা জানান । সূত্রে জানা গেছে, মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ডরেইলের ওপর সজোরে আছড়ে পড়লে জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয় এবং এতে আগুন ধরে যায়। গাড়িটিতে ৯ আরোহী ছিলেন। এক যাত্রী জ্বলন্ত গাড়িটি থেকে বেরিয়ে আসেন। তিনি এই ঘটনায় আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন নারী প্রকৌশলী ও একজন গাড়ির চালক। গাড়ির আরোহী সকলেই স্থানীয় একটি নির্মাণ কোম্পানির কর্মী। মায়ানমারের মধ্যাঞ্চলীয় প্রাচীন নগরীর বাগান পরিদর্শন শেষে তারা ফিরে আসছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন