News71.com
 International
 23 Jan 17, 11:40 AM
 245           
 0
 23 Jan 17, 11:40 AM

চীনের শিয়ান শহরে টয়লেট বিরতির জন্য সড়কে পার্কিংয়ের ব্যবস্থা ।।

চীনের শিয়ান শহরে টয়লেট বিরতির জন্য সড়কে পার্কিংয়ের ব্যবস্থা ।।

আন্তর্জাতিক ডেস্ক : গাড়ি রাস্তায় রেখে টয়লেট বিরতিতে যাওয়ার জন্য চীনের শিয়ান শহরে চালকদের জন্য পার্কিংয়ের আলাদা ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এজন্য সড়কে আলাদা চিহ্নও রাখা হয়েছে । যা দেখে স্পষ্ট বুঝা যায় গাড়িটি কোথায় রেখে চালক মোবাইলে কথা বলবেন না প্রাকৃতিক কাজ সারতে যাবেন ।

সূত্রে জানা গেছে , শহরটিতে ৫০টি পাবলিক টয়লেটের ব্যবস্থার কাছাকাছি সড়কে ড্রাইভারদের পার্কিং সুবিধা রাখা হয়েছে। এমনকি এসব জায়গায় যদি অন্য কোন গাড়ি রাখা থাকলে পুলিশের কাছে অভিযোগ করতে পারবেন চালকেরা । স্থানীয় এক চালক চীনের একটি পত্রিকায় বলেছে, এমন ব্যবস্থায় তারা খুবই আনন্দিত। কারণ এখন কোন ধরনের টাকা প্রদান ছাড়াই জরুরি টয়লেট সেবা পাচ্ছেন চালকেরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন