News71.com
 International
 23 Jan 17, 11:52 AM
 258           
 0
 23 Jan 17, 11:52 AM

পাকিস্তানকে সমুচিত জবাব দিতে ৩ বাহিনীর প্রধানের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক।।

পাকিস্তানকে সমুচিত জবাব দিতে ৩ বাহিনীর প্রধানের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক।।

আন্তর্জাতিক ডেস্ক : এবার সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে সম্মুখ-সমরে ভারত। সিন্ধু পানি চুক্তি ভাঙলে ভারতকে দেখে নেওয়ার হুমকি দেয় পাকিস্তান । আর এই হুমকিকে হালকাভাবে নিতেও নারাজ ভারত। ভারত এই হুমকির পরেই ৩ সামরিক বাহিনীর ৩ প্রধানকে নিয়ে সংযুক্ত কমান্ডার কনফারেন্সে যোগ দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

দফায় দফায় দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে সেনার ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন মোদী। সিন্ধু পানি চুক্তি ভাঙলে পাকিস্তানের জবাবে যাতে পালটা জবাব দেওয়া যায়, সে জন্যেই রণকৌশল ঠিক করতে এই বৈঠক বলে মনে করা হচ্ছে । এই বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সার্জিক্যাল স্ট্রাইকের পর এভাবে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে এসে প্রধানমন্ত্রী সামরিক বাহিনীর সঙ্গে বৈঠক করেননি। ফলত এই বৈঠক ঘিরে শুরু হয়েছে নানা রকম জল্পনা ।

ভারত চন্দ্রভাগা এবং ঝিলম নদীর উপর ওই দুই বাঁধ তৈরি করছে। এদিকে জম্মু কাশ্মীরের কিষাণগঙ্গা আর রাতলেম বাঁধ নির্মাণ বন্ধ করতে হবে। ভারতকে কড়া ভাষায় হুমকি দেয় পাকিস্তান। এমনকি দেখে নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। ইতিমধ্যে এ ব্যাপারে বিশ্বব্যাংকের কাছেও আপত্তি জানিয়েছে পাকিস্তান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন