News71.com
 International
 24 Jan 17, 10:42 AM
 284           
 0
 24 Jan 17, 10:42 AM

ইরাক সেনার বিমান হামলায় আইএস প্রধান আবু বক্কর আল বাগদাদি গুরুতর আহত ।।

ইরাক সেনার বিমান হামলায় আইএস প্রধান আবু বক্কর আল বাগদাদি গুরুতর আহত ।।

আন্তর্জাতিক ডেস্ক : বিমান হামলায় গুরুতর আহত হয়েছেন জঙ্গি সংগঠন আইএসের স্বঘোষিত প্রধান আবু বক্কর আল বাগদাদি । জানা গেছে, উত্তর ইরাকের সেনাবাহিনী বিমান হামলা চালালে সেখানই আহত হয় তিনি। এই প্রথম নয়, এর আগেও বহুবার বাদদির মৃত্যু বা গুরুতর আহতের খবর ছড়িয়ে পড়েছিল সংবাদ মাধ্যমে। তবে সেই বিষয়ে আইএসের পক্ষ থেকে কোন বক্তব্য দেওয়া হয়নি ।

গত ডিসেম্বর মাসে সূত্রে জানা যায় আইএস প্রধান জীবিত। সিরিয়া, ইরাকসহ আইএস প্রভাবিত একাধিক স্থানে বহুদিন ধরেই বিমান হামলা চালাচ্ছে রাশিয়া, আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন। তাতে অনেকটাই দেওয়ালে পিঠ ঠেকে গেছে আইএসের । কিন্তু বাবদাদির মৃত্যুর কোন চিহ্ন পাওয়া যায়নি। জঙ্গি গোষ্ঠী আইএসের প্রধান হওয়া সত্ত্বেও অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে চলেন তিনি। এখনও পর্যন্ত একবারই বাগদাদির ছবি পেয়েছে ।

সিরিয়া, ইরাকে আইএসের প্রায় অন্তিম পরিস্থিতিতে কিছুদিন আগেই একটি অডিও মেসেজ প্রকাশ করেছিল বাগদাদি। সেখানে মার খেয়ে পিছু হটে যাওয়া আইএস জঙ্গিদের পুনরায় জমি দখলের জন্য উত্তেজিত করতে চেয়েছিল এই আইএস প্রধান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন