News71.com
 International
 24 Jan 17, 01:15 PM
 290           
 0
 24 Jan 17, 01:15 PM

যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও মিসিশিপিতে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ২০ ।।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও মিসিশিপিতে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ২০ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গ রাজ্য জর্জিয়া ও মিসিশিপিতে প্রবল ঝড়ে গতকাল সোমবার মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। গত শনি ও রবিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের ওপর দিয়ে প্রায় ২ ডজন টর্নেডো বয়ে যায়। এতে অনেক অঞ্চলে মারাত্মক ক্ষতি হয়। গাছপালা উপড়ে যায় এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ।

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জর্জিয়া অঙ্গরাজ্য। এ রাজ্যের ৪টি কাউন্টিতে এখন পর্যন্ত মোট ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ডগহার্টি কাউন্টির আলবেনি নগরীতে ৪জন প্রাণ হারান। টেলিভিশন ফুটেজে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। এখানে বিভিন্ন বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা ভেঙে পড়ার ছবি দেখা গেছে। কাউন্টি কমিশন চেয়ারম্যান ক্রিস কোহিলাস বলেন, ‘এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ অবর্ণনীয়। ৪ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে এবং এ সংখ্যা বাড়ছে । ’

টর্নেডোর আঘাতে জর্জিয়ার কুক কাউন্টির একটি পার্কে ৭ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা জানায়, ফ্লোরিডার উত্তরাঞ্চলে লেক সিটির কাছে ৫৪ বছর বয়সী এক নারীর প্রাণহানির খবর পাওয়া গেছে। বাড়ির ওপর গাছ পড়ে তিনি প্রাণ হারান। তবে এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। এছাড়া মিসিসিপির দক্ষিণাঞ্চলে গত শনিবার সকালে একটি টর্নেডোর আঘাতে ৪ জন নিহত ও ২০ জন আহত হন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন