News71.com
 International
 24 Jan 17, 01:21 PM
 265           
 0
 24 Jan 17, 01:21 PM

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারাক ওবামার ‘সুন্দর চিঠি’ ।।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারাক ওবামার ‘সুন্দর চিঠি’ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য চিঠি রেখে গেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস ছেড়ে চলে যাওয়ার সময় নতুন প্রেসিডেন্টের জন্য চিঠিটি রেখে যান তিনি। তবে চিঠিতে কি আছে, সেটা বলেননি ট্রাম্প। গতকাল রবিবার চিঠির কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট একটি ‘সুন্দর চিঠি’ রেখে গেছেন ।

নতুন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের শপথ অনুষ্ঠানে তিনি বলেন, আমি ওভাল অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গেই সাবেক প্রেসিডেন্ট ওবামার এই সুন্দর চিঠি পাই। ’ জ্যাকেটের পকেটে ঢোকানোর আগে একটি সাদা খাম তুলে ধরে ট্রাম্প বলেন, ‘এটা সত্যিই আমার জন্য খুবই আনন্দের এবং আমি এটা সযত্নে রাখবো। ’ তিনি আরো বলেন, ‘আমি এটা নিজের কাছে রাখব এবং এতে কি লেখা আছে তা গণমাধ্যমকে জানাবো না। ’ উল্লেখ্য, ওভাল অফিসের ডেস্কে পরবর্তী প্রেসিডেন্টের জন্য বিদায়ী প্রেসিডেন্টের চিঠি রেখে যাওয়া আমেরিকার দীর্ঘদিনের ঐতিহ্য ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন