News71.com
 International
 24 Jan 17, 01:27 PM
 283           
 0
 24 Jan 17, 01:27 PM

সিনেট কমিটিতে মাত্র ১ ভোটে পাস করলেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ।।

সিনেট কমিটিতে মাত্র ১ ভোটে পাস করলেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ।।

 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ফরেন রিলেশন সিনেট কমিটিতে খুবই কম ভোটে পাশ করেছেন ট্রাম্পের প্রস্তাবিত সেক্রেটারি অব স্টেট বা পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন । ভোটে ডেমোক্রেট ১০ জনই ভোট দিয়েছেন রেক্স টিলারসনের বিরুদ্ধে। রাশিয়ায় রেক্সের ব্যবসা থাকায় ডেমোক্রেটরা ভোট দেয়নি বলে জানা যায়। অন্যদিকে রিপাবলিকান ১১জন সদস্যই ভোট দিয়েছেন রেক্সকে ।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ব্যস্ততম একটি দিনে এই ভোট অনুষ্ঠিত হল। এদিন অবশ্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ডোনাল্ড ট্রাম্পের ট্রান্স-প্যাসেফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি বাতিল। চুক্তিটি বাতিল করে ট্রাম্প বলেন, আমেরিকান কর্মীদের জন্য এটি অসাধারণ এক পদক্ষেপ ।

যদি মার্কিন শ্রমবাজারের বিশেষজ্ঞরা এই চুক্তি বাতিলের সমালোচনা করে বলেছেন, মূলত টিপিপি বাতিল হলে চীন বাড়তি সুবিধা পাবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন