
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে রাত সাড়ে এগারোটা পর্যন্ত জেগে থাকতে হবে ভারতের প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কারণ, ঠিক ওই সময়েই ফোন করবেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আগেও মোদি আর ট্রাম্পের মধ্যে কথা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী ।
উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ নিয়েছে ৪ দিন হল। বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তিনি কথা বলতে শুরু করেছেন। আগে কথা হয়েছে ৪ জনের সঙ্গে। সেই তালিকায় মোদি ৫ নম্বরে। দুই রাষ্ট্রনায়কের মধ্যে কতক্ষণ কথা হবে, কী কী বিষয় নিয়ে কথা হবে, তা অবশ্য জানা যায়নি । তবে ট্রাম্প যে আজ মোদিকে ফোন করবেন, তা হোয়াইট হাউস থেকে এক বিবৃতি মারফত জানানো হয়েছে। উল্লেখ্য, আমেরিকার সময় বেলা ১টায় ফোন করার কথা। তখন ভারতীয় সময় রাত সাড়ে এগারোটা।