News71.com
 International
 24 Jan 17, 11:42 PM
 263           
 0
 24 Jan 17, 11:42 PM

ইতালিতে ৬ আরোহী নিয়ে উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত ।।

ইতালিতে ৬ আরোহী নিয়ে উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালিতে ৬ আরোহী নিয়ে উদ্ধারকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। ক্যাম্পো ফেলিস স্কি স্টেশনে একজন আহত স্কিয়ারকে উঠিয়ে নেয়ার পরেই বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি ।

সিভিল প্রটেকশন এজেন্সির এক মুখপাত্র জানিয়েছেন, তারা বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছেন কিন্তু বিস্তারিক জানা এখনই সম্ভব হয়নি।  বিধ্বস্ত হেলিকপ্টারের স্থানে উদ্ধারকাজে আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন