News71.com
 International
 25 Jan 17, 02:35 PM
 238           
 0
 25 Jan 17, 02:35 PM

কাশ্মীরে আবারও জঙ্গি হামলায় এক পুলিশ সদস্য আহত ।।

কাশ্মীরে আবারও জঙ্গি হামলায় এক পুলিশ সদস্য আহত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আবারও জঙ্গি হামলার শিকার হল কাশ্মীরের শ্রীনগর। গতকাল মঙ্গলবার রাতের দিকে জঙ্গিদের হামলায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপুরা এলাকায় পুলিশ এবং সিআরপিএফ সদস্যদের উপরে হামলা চালায় জঙ্গিরা। আহত পুলিশকর্মীর নাম ফিরদৌস আহমেদ। জঙ্গিদের খোঁজে সমগ্র এলাকায় তল্লাশি চালানো হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন