News71.com
 International
 25 Jan 17, 02:37 PM
 252           
 0
 25 Jan 17, 02:37 PM

বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে চীনে চলতি বছরে ৯ জনের মৃত্যু ।।

বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে চীনে চলতি বছরে ৯ জনের মৃত্যু ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে চলতি বছর বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় মাধ্যমে এ তথ্য জানানো হয়। মানব দেহে এই রোগের সংক্রমণের খবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যত দ্রুত সম্ভব তাদেরকে জানানোর জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানানোর পর চীনের রাষ্ট্রায়ত্ত মাধ্যমে খবরটি প্রকাশিত হল ।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, হেনানের উত্তরাঞ্চল, হুনানের মধ্যাঞ্চল ও গুয়ানডংয়ের দক্ষিণাঞ্চলসহ ৩টি প্রদেশের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হেনান প্রদেশে এই রোগে আক্রান্ত হয়ে সর্বশেষ মৃত্যুর ঘটনাটি ঘটে। এখানকার স্থানীয় কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার ২জন রেস্তোরাঁ কর্মীর মৃত্যুর খবর জানায় । বার্ড ফ্লু’তে আক্রান্ত ব্যক্তির মারাত্মক শ্বাসকষ্ট দেখা দিতে পারে। সাধারণত শীত ও বসন্তকালেই এই রোগের প্রকোপ বেশি দেখা দেয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন