
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে তুষার ধসে ৫ জনের প্রাণহানি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতের এই ঘটনায় একই পরিবারের ৪ জন ও এক সৈন্য রয়েছে। সীমান্তবর্তী গুরেজ এলাকার বাদুগাম গ্রামে তুষারপাতে একই পরিবারের ৪ সদস্য মারা যায়। তুষারপাতের সময় তারা নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলো ।
পুলিশ ও উদ্ধারকর্মীরা তুষার কেটে ঔই বাড়ি থেকে ১৮ বছরের এক কিশোরকে জীবিত উদ্ধার করেছে। এ অঞ্চলের পুলিশের মহাপরিদর্শক জাভিদ গিলানি জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে তুষারপাতে একটি পরিবারের ৪ জন নিহত হয়। তবে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে উত্তরাঞ্চলের সনমার্গ এলাকায় একটি সেনা ব্যারাকে অপর এক তুষারপাতে এক সৈন্যের প্রাণহানি হয়েছে ।