News71.com
 International
 26 Jan 17, 11:57 AM
 297           
 0
 26 Jan 17, 11:57 AM

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রাণনাশের হুমকি ।।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রাণনাশের হুমকি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একটি ইমেলের মাধ্যমে আম আদমি প্রধানকে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর দফতর। সংবাদ মাধ্যমটি জানায়, গোটা ঘটনায় কারা জড়িত তা এখনও পরিস্কার করে বোঝা যায়নি ।

যদিও, এই গোটা ঘটনার প্রেক্ষিতে দিল্লির সরকারের তরফ থেকে দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে। জানা গেছে, কোন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুখ্যমন্ত্রীকে ২টি হুমকি মেল পাঠিয়েছে। সেই ইমেলে বলা হয়েছে, সাধারণতন্ত্র দিবসে ৪জন বন্দুকবাজ মুখ্যমন্ত্রীর উপর হামলা চালাতে পারে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন