
আন্তর্জাতিক ডেস্কঃ চিলিতে চলমান ভয়াবহ দাবানল মোকাবেলা করতে রাশিয়া ইতিমধ্যে সুপার-ট্যাঙ্ক সম্বলিত পানির বিমান পাঠিয়েছে। চিলির আধুনিক ইতিহাসের সবচেয়ে স্বরণতম এই দাবানল মোকাবেলা করতে আরও আন্তর্জাতিক সহযোগিতা দেশটিতে আসতে শুরু করেছে। আজ শুক্রবার এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে ।
ইতিমধ্যে এই দাবানলে ৬ জনের মৃত্যু হয়েছে। ন্যাশনাল ফরেস্টি কর্পোরেশন এক বিবৃতিতে জানায়, কয়েকটি স্থানে দাবানল এক লাখ ৯০ হাজার হেক্টর এলাকাকে গ্রাস করেছে। আতঙ্কিত স্থানীয়রা তাদের বাড়িঘর, গবাদিপশু ও ক্ষেত-খামার রক্ষায় আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীদের সঙ্গে যোগ দিয়েছে। গত মঙ্গলবার প্রেসিডেন্ট মিশেল বাচেলেট দাবানল মোকাবেলায় আরো অর্থ ছাড়ের নির্দেশ দিয়েছেন। গত মঙ্গলবার জাতীয় জরুরি অফিস জানায়, এই ঘটনায় অন্তত ৪ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে ।