
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়া প্রশ্নে এবার সুর বদলিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন গতকাল বলেন, বাশার-আল-আসাদকে নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য ক্ষমতায় থাকতে দেওয়া উচিত। গৃহযুদ্ধ শুরুর আগে থেকেই যুক্তরাজ্য সিরিয়ার প্রেসিডেন্টের সরে যাবার দাবি জানিয়ে আসছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র বৈঠকের আগের দিন বরিস জনসন এমন কথা বললেন ।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে, ট্রাম্পের অভিষেকের মানে দাঁড়াবে এই যে, সকল রাষ্ট্রকে সিরিয়ার সংকটে ভিন্নভাবে দাঁড়াতে হবে। তিনি লর্ডস আন্তর্জাতিক সম্পর্ক নির্বাচন কমিটিকে জানান, আমাদের এতদিনকার অবস্থান ছিলো, বাশার-আল-আসাদকে প্রেসিডেন্ট পদ থেকে চলে যেতে হবে। তবে আমরা তার ক্ষমতায় থাকার সময়সীমা সম্পর্কে ভাবনা-চিন্তা করে সিদ্ধান্ত নেব ।