
আন্তর্জাতিক ডেস্কঃ নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে পৌঁছানের পর আজ শুক্রবার তিনি হোয়াইট হাউসে যান ।
প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে তাকে স্বাগত জানান ট্রাম্প। বৈঠকের পর বিকেলেই দু’জন যৌথভাবে সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে পৌঁছেই মে ফিলাডেলফিয়ায় ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির একটি সম্মেলনে বক্তৃতা করেন। সেখানে ট্রাম্পযুগের পত্তনে তার হাত ধরেই যুক্তরাষ্ট্রের মিত্রদের এগিয়ে এসে নিজ নিজ ভূমিকা যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি ।