
আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ায় জঙ্গি হামলায় অনেক হতাহতের দাবি করেছে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। আজ শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম। দেশটির দক্ষিণাঞ্চলে একটি সেনা ক্যাম্পে এই হামলা চালানো হয়। আল-শাবাবের এক মুখপাত্র বলেন, তাদের হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে। তিনি বলেন, আমরা পালিয়ে যাওয়া কেনিয়ান সেনাদেরও খুঁজে বের করবো ।
এদিন গুলিবর্ষণের আগে দুটি গাড়িবোমা হামলা চালানো হয় বলেও জানান ওই মুখপাত্র। এছাড়া সেনাদের গাড়ি ও অস্ত্রও লুট করে তারা। আল-শাবাবেরও কয়েকজন জঙ্গি মারা গেছে। তবে সেই সংখ্যা জানায়নি গোষ্ঠীটি। সোমলিয়া আফ্রিকান ইউনিয়ন ঘাটি দখল করেছে বলেও দাবি করে আল-শাবাব ।