News71.com
 International
 27 Jan 17, 09:04 PM
 278           
 0
 27 Jan 17, 09:04 PM

ইন্দোনেশিয়ায় আইএস সন্দেহে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা গ্রেফতার |

ইন্দোনেশিয়ায় আইএস সন্দেহে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা গ্রেফতার |

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার জিহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ যোগ দেয়ার চেষ্টার অভিযোগে ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রণালয়ের এক সাবেক কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। তিনি অস্ট্রেলিয়ায় পড়াশুনা করেছেন। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। তুরস্ক থেকে দেশে ফেরত পাঠানোর পর মঙ্গলবার বালি দ্বীপে তিন শিশুসহ পরিবারটির পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। সিরিয়ায় জিহাদিদের সঙ্গে যোগ দেয়ার জন্য সীমান্ত পাড়ি দেয়ার পরিকল্পনার সন্দেহে তুরস্কে তাদের গ্রেফতার করা হয়।

ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রণালয় শুক্রবার লোকটিকে ত্রিইয়োনো উতোমা নামে সনাক্ত করেছে। তিনি একজন অর্থনীতিবিদ। তিনি মন্ত্রণালয়ের দুটি ভিন্ন বিভাগে কাজ করেন। মন্ত্রণালয় জানায়, ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি ইন্দোনেশিয়ায় ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি উচ্চ শিক্ষা গ্রহণের জন্য অস্ট্রেলিয়া যান। তিনি ২০০৯ সালে অ্যাডেলাইডের ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স পাশ করেন। এএফপি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন