News71.com
 International
 27 Jan 17, 09:31 PM
 246           
 0
 27 Jan 17, 09:31 PM

ভারতের রাজনীতিতে কংগ্রেস এখন ইতিহাস , পঞ্জাবে ভোটপ্রচারের এসে কটাক্ষ মোদীর

ভারতের রাজনীতিতে কংগ্রেস এখন ইতিহাস , পঞ্জাবে ভোটপ্রচারের এসে কটাক্ষ মোদীর

আন্তর্জাতিক ডেস্ক : রাজনৈতিক স্বার্থে পঞ্জাবের অবমাননা করছে কংগ্রেস। জলন্ধরে অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ৪ ফেব্রুয়ারির বিধানসভা ভোটে রাজ্যের মানুষ কংগ্রেসকে শিক্ষা দেবেন বলেও মন্তব্য করেন তিনি।

বিজেপি-শিরোমনি অকালি দলের জোটের নির্বাচনী প্রচারের সূচনা করে মোদী বলেন, ভারতে অনেক রাজ্যই আছে। কিন্তু পঞ্জাব সাহসী, বীর সন্তানদের ভূমি। এর গুরুত্ব অনেক। পঞ্জাব শুধু একটা রাজ্য নয়, তার চেয়ে বেশি। দেশের গৌরব বাড়িয়েছে পঞ্জাব। পাশাপাশি কংগ্রেস এখন ইতিহাস বলেও কটাক্ষ করে মোদী বলেন, কিছুই করতে পারে না ওরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন