News71.com
 International
 28 Jan 17, 11:04 AM
 268           
 0
 28 Jan 17, 11:04 AM

এখন থেকে মার্কিন ভিসা পাওয়া কঠিন হবে পাকিস্তানি ও আফগানদের ।। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এখন থেকে মার্কিন ভিসা পাওয়া কঠিন হবে পাকিস্তানি ও আফগানদের ।। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান, আফগানিস্তান ও সৌদি আরবের কপাল ভালই! বাকি ৭টি মুসলিম দেশের মতো ট্রাম্পের ‘কুনজরে’ পড়তে হল না ওই ৩টি দেশকে! পাকিস্তান, আফগানিস্তান ও সৌদি আরবের নাগরিকরা আমেরিকা যেতে পারবেন। তবে তাদের ভিসা পাওয়ার নিয়মকানুন খুব কড়া হচ্ছে। ওই ৩টি দেশের নাগরিকদের আমেরিকায় যাওয়ার জন্য ভিসা দেওয়া হবে আর তার মেয়াদ বাড়ানো হবে, অনেক পরীক্ষানিরীক্ষা করে । এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিতই দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘‘আমেরিকায় যাওয়ার ভিসা পেতে এ বার অনেক কষ্ট করতে হবে। আমি বলতে চাইছি, ব্যাপারটা বেশ শক্তই হবে। আর যারা ঢুকলে খুব সামান্য হলেও আমাদের বিপদ হতে পারে বলে মনে করব, তাদের আমরা ঢুকতেই দেব না । ’’

ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, ‘‘এটা কি মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা, যা আপনি বার বার বলেছিলেন ভোট প্রচারের সময়?’’ জবাবে নতুন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘‘না না, এটা তেমন কোন নিষেধাজ্ঞা নয়। তবে সেই দেশগুলি, যেখানকার নাগরিকদের সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি জড়িয়ে পড়তে দেখা যায়, তাদের বিরুদ্ধে আমাদের এটা (নিষেধাজ্ঞা) থাকবেই। এখন ঢুকে পড়াটা (আমেরিকার ভিসা পাওয়া) খুব সহজ। কিন্তু সেটা আর অতটা সহজ থাকবে না। বেশ কড়া হয়ে যাবে । ’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন