
বিনোদন ডেস্কঃ ‘এলিফ্যান্ট ম্যান’ খ্যাত ৭৭ বছর বয়সী প্রবীণ অভিনেতা স্যার জন হার্ট মারা গেছেন। তাঁর প্রতিনিধি এ খবর নিশ্চিত করেছেন। বাফটা পুরস্কার বিজয়ী এ অভিনেতা মূলত অ্যালিয়েন এন্ড দ্য এলিফ্যান্ট দিয়েই বিশ্ব শোবিজে আলোচিত হন। ২০১৫ সাল থেকে জন হার্ট প্যানক্রিয়েট ক্যান্সারে আক্রান্ত ছিলেন ।
সবশেষ তিনি কাজ করেন ফাদার রিচার্ড ম্যাকসললি চরিত্রে জ্যাকি সিনেমায়, যেটি জন এফ কেনেডির স্ত্রীর জীবনী থেকেই নির্মিত সিনেমায়। হ্যারি পটার সিরিজে অভিনয় করেও পেয়েছেন ব্যাপক দর্শক গ্রহণযোগ্যতা। শারীরিকভাবে অসুস্থ থাকায় ২০১৫ সালের অক্টোবরের পর থেকে চিকিৎসকের পরামর্শে সব রকমের কাজ থেকে নিজেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন। তবে এরপরও মাঝে মাঝে হাজির হন স্ক্রিনের সামনে ।
১৯৪০ সালের ২২শে জানুয়ারি ডার্বিশায়ারের চেস্টারফিল্ডে জন্মগ্রহণ করেন তিনি। ১০০টির বেশি সিনেমায় কাজ করেছেন জন হার্ট। অসংখ্য মঞ্চ ও টিভি অনুষ্ঠানে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন এ জেষ্ঠ্য অভিনেতা ।