News71.com
 International
 28 Jan 17, 02:31 PM
 263           
 0
 28 Jan 17, 02:31 PM

ভারতের আকাশে ৬ বার এসেছে ভিনগ্রহের বাসিন্দা 'এলিয়েন' ।। মার্কিন গোয়েন্দা সংস্থা

ভারতের আকাশে ৬ বার এসেছে ভিনগ্রহের বাসিন্দা 'এলিয়েন' ।। মার্কিন গোয়েন্দা সংস্থা

 

আন্তর্জাতিক ডেস্কঃ পৃথিবীতে ভিনগ্রহীদের পা রাখার তথ্যপ্রমাণ এবার অনলাইনে প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। ৯ লাখ ৩০ হাজার পাতার প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, ভারতের লাদাখ, সিকিমের পাশাপাশি নেপাল ও ভুটানের আকাশে ৬বার রহস্যজনক উড়ন্ত বস্তুর দেখা মিলেছিল ।

ওই প্রতিবেদন অনুযায়ী, ১৯৬৮ সালে দক্ষিণ লাদাখ, উত্তর-পূর্ব নেপাল, উত্তর সিকিম এবং পশ্চিম ভুটানের আকাশে দেখা মিলেছিল ভিনগ্রহীদের মহাকাশ যানের। ২১শে ফেব্রুয়ারি ভুটানের রাজধানী থিম্পুর আকাশে নীল রঙের একটি যান দ্রুত গতিতে উড়তে দেখা যায়। যানটির আজব শব্দ স্থানীয়দের কানেও আসে। ওই বছরের ৪ই মার্চ লাদাখের পূর্ব থেকে পশ্চিম অংশের আকাশে সাদা আলোর সঙ্গে ধোঁয়া দেখা যায় ।

১৯৬৮ সালের ২৫শে মার্চ নেপালের কাসকি এলাকার আকাশে এক রহস্যজনক উড়ন্ত বস্তুর দেখা মেলে। ৪ ফুটের লোহার চাকতির মতো বস্তু থেকে আলোর ঝলকানি বের হচ্ছিল। এছাড়াও লাদাখ, সিকিম ও নেপালের একাধিক জায়গায় ওই সময়ে রহস্যজনক উড়ন্ত বস্তুর দেখা মেলার দাবি রয়েছে। যদিও এই রিপোর্টগুলির ভিত্তিতে সিআইএর বিশেষজ্ঞদের কী বক্তব্য তা প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়নি। শুধু ঘটনাগুলি ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ প্রকাশিত হয়েছে। ভারত ছাড়াও রিপোর্টে রাশিয়া, স্পেন, উরুগুয়ের আকাশে রহস্যজনক উড়ন্ত বস্তুর দেখা যাওয়ার ঘটনার কথা রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন