News71.com
 International
 28 Jan 17, 06:03 PM
 276           
 0
 28 Jan 17, 06:03 PM

ভারতের পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে আবেদনের বয়স বেড়েছে ।।

ভারতের পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে আবেদনের বয়স বেড়েছে ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানো হয়েছে। গতকাল শুক্রবার (২৭শে জানুয়ারি) মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরির গ্রুপ এ পদে আবেদনের জন্য বয়স সীমা ৩২ বছর থেকে বেড়ে ৩৬ বছর করা হবে। শুধু তাই নয়, গ্রুপ বি-র ক্ষেত্রে আবেদন করা যাবে ৩৯ বছর বয়স পর্যন্ত। অপরিবর্তিত থাকছে গ্রুপ সি আর ডি পদে আবেদনের বয়সসীমা ।

তফশিলি জাতি, উপজাতি ও অনগ্রহসর শ্রেণির প্রার্থীরা চাকরির আবেদনে অতিরিক্ত ৫ বছর ছাড় পাবেন। এ ছাড়া ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির সুযোগ পাবেন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। শুধু বয়সসীমা বাড়িয়েই ক্ষান্ত থাকেনি রাজ্যের তৃণমূল সরকার। তফশিলি জাতি ও উপজাতির শ্রেণির প্রার্থীদের জন্য ২০ লাখ টাকা বিদেশি শিক্ষার ক্ষেত্রে ঋণ দেওয়া হবে বলেও সরকার ঘোষণা করেছে। প্রসঙ্গত, কয়েক দিন আগে অধ্যাপকদের অবসরের বয়সসীমা বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন রাজ্য সরকার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন