News71.com
 International
 28 Jan 17, 06:24 PM
 269           
 0
 28 Jan 17, 06:24 PM

তুষারপাতে আটকে পড়া দুই গর্ভবতীকে হাসপাতালে পৌঁছে দিল কাশ্মির পুলিশ ।।

তুষারপাতে আটকে পড়া দুই গর্ভবতীকে হাসপাতালে পৌঁছে দিল কাশ্মির পুলিশ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ তুষারধসের জেরে বাড়িতে আটকে পড়েছিলেন দুই গর্ভবতী। তাদের বাড়ি থেকে হাসপাতালে পৌঁছে দিল কাশ্মির পুলিশ। ঘটনাটি ভারতের কাশ্মিরের শ্রীনগরের অনন্তনাগ জেলার। পুলিশ জানিয়েছে, প্রবল তুষারধসের কারণে কাশ্মীর উপত্যকার বিভিন্ন অংশে ৮টি বাড়ি ও ৩টি স্কুল নষ্ট হয়ে গেছে । অনন্তনাগ জেলার পহলগাঁও এলাকার আরু গ্রামের বাসিন্দা দিলসাদা আটকে পড়েছিলেন তার বাড়িতে। প্রসব যন্ত্রণা ওঠে তার। সেই খবর যায় পুলিশের কাছে। তৎপর হয় পুলিশ। পহলগাঁও থেকে আরুগ্রাম যাওয়ার আগে প্রায় ৪ কিলোমিটার রাস্তা বরফে ঢাকা ছিল। তা প্রথমে পরিষ্কার করা হয়। তারপর সেখান থেকে প্রায় ৮ কিলোমিটার হেঁটে গিয়ে দিলসাদার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় পুলিশকর্মীরা। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ।

অপর প্রসূতি মাসুদা জান হাসপাতালে আসার পথে বরফাবৃত রাস্তায় আটকে পড়েন। অনন্তনাগ জেলার কোর্কেনাগের ওই মহিলাকে হাসপাতালে পৌঁছে দেয় পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তুষারঝড়ের কারণে কুলগাম, বারামুল্লা, বুধগাম জেলার একাধিক স্কুল ও বাড়ি ক্ষতিগ্রস্ত। উঁচুতে অবস্থিত এলাকাগুলোর পরিস্থিতি বেশি খারাপ। গত ৩দিন ধরে বরফে ঢেকে রয়েছে ওই সব এলাকা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন