News71.com
 International
 28 Jan 17, 07:22 PM
 252           
 0
 28 Jan 17, 07:22 PM

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে স্বাক্ষরের পর কর্মীদের যুক্তরাষ্ট্রে ফেরার আহ্বান জানিয়েছেন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠান গুগল ।।

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে স্বাক্ষরের পর কর্মীদের যুক্তরাষ্ট্রে ফেরার আহ্বান জানিয়েছেন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠান গুগল ।।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে স্বাক্ষরের পর বিদেশে থাকা কর্মীদের শিগগিরই যুক্তরাষ্ট্রে ফেরত আসার নির্দেশ দিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠান গুগল ।

গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ৭টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। অভিবাসন সীমিত করতে নির্বাহী আদেশে সই করেছেন তিনি। আদেশে বলা হয়েছে, ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের শরণার্থীরা ৩ মাসের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। এছাড়া সিরীয় শরণার্থীরা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে না ।

ট্রাম্পের ওই নির্দেশের পর গুগল ব্রিটিশ সংবাদমাধ্যম বলেছে, এ ধরনের পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র বড় ধরনের মেধা সংকটে পড়তে পারে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন