News71.com
 International
 29 Jan 17, 09:58 AM
 232           
 0
 29 Jan 17, 09:58 AM

পাকিস্তানকে পরমাণু বোমার নকশা দিয়েছিল চীন!

পাকিস্তানকে পরমাণু বোমার নকশা দিয়েছিল চীন!

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক নিয়ে কোনো লুকোচুরি নেই। তারা একে অপরকে 'সবসময়ের বন্ধু' হিসেবে অভিহিত করে থাকে। সম্প্রতি প্রকাশিত মার্কিন গোয়েন্দা এর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানকে পরমাণু বোমা বানানোর নকশা দিয়ে সাহায্য করেছিল চীন।শুধু তাই নয়, শক্তিশালী ইউরেনিয়ম ব্যবহারের মাধ্যমে কেমন করে সামরিক ক্ষমতা বৃদ্ধি করা যাবে, সেই উপায়ও পাকিস্তানকে শিখিয়েছে চীন।

এক রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানকে নিজেদের পরমাণু শক্তি বৃদ্ধি পরিদর্শন করতে নিষেধ করেছিল চীন। শুধু তাই নয়, পাকিস্তানকে পরমাণু রপ্তানি বাজার হিসাবে গড়ে তোলার লক্ষ্যও ছিল চীনের। ওই রিপোর্টে বলা হয়েছে, সামরিক শক্তি আদানপ্রদান নিয়ে সেভাবে কখনো প্রকাশ্যে মুখ খুলত না চীন। কিন্তু ১৯৮৩-৮৪ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চীন ও পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সামরিক সম্পর্কের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। রিপোর্টে বলা হয়েছে, মার্কিন যুক্তারাষ্ট্রের কাছে বিষয়টি স্পষ্ট হয় যে চীন এবং পাকিস্তান পরমাণু শক্তির আদানপ্রদানের বিষয়ে পুরোদস্তুর আলোচনা করে। শুধু তাই নয়, ১৯৮৩ সালে চীনের চতুর্থ পরমাণু বোমা পরীক্ষামূলক ব্যবহারের সময় সেখানে পাকিস্তানের সেনা কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন