
আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি জাপান সীমান্তে রাশিয়ার ৩টি সবচেয়ে বড় যুদ্ধবিমানের সঙ্গে টক্কর দিয়েছে জাপানের যুদ্ধবিমান। জাপানের হুঁশিয়ারি না মানার কারণে পরমাণু বোমাবাহী রাশিয়ান এই ৩টি বিমানের সঙ্গে এই টক্কর লাগে বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রালয়। ব্রিটেনের সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলেছে, রাশিয়ার ৩টি বড় পারমাণবিক অস্ত্র বহনকারী যুদ্ধবিমান জাপান সীমান্ত ঘেঁষে সন্দেহজনকভাবে উড়ে বেড়ানোর সময় তাদেরকে এই সতর্ক করা হয়েছিল ।
‘টিইউ-৯৫’নামের ওই বিমানটি সাড়ে ১৬ টন বোমা বহনে সক্ষম। জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাশিয়ার ৩টি যুদ্ধবিমান গত ২৪শে জানুয়ারি জাপানের সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করে। যদিও ওই বিমানগুলো জাপানের আকাশসীমা আইন লঙ্ঘন করেনি। এছাড়াও অন্যান্য প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, গত এক বছর জাপানের সীমান্তবর্তী আকাশে রাশিয়ার কোনো বোমারু বিমান দেখা যায়নি। কিন্তু জাপানে যুক্তরাষ্ট্র এফ৩৫-বি ২ লাইটনিং যুদ্ধবিমান মোতায়েন করার কয়েকদিন পরই এমন ঘটনা ঘটল ।
জাপানের মেজর জেনারেল রিচার্ড সিমকক বলেন, ‘আমাদের জাতি প্রতিটি সময় প্রতিপক্ষের অবিচারের শিকার হন। উল্লেক্ষ্য, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে যুক্তরাষ্ট্র দেশটিতে পারমাণবিক হামলা চালিয়েছিল। যার ফলে বিশ্বে জাপানই একমাত্র দেশ, যেখানে পারমাণবিক বোমা আঘাতের শিকার হয় ।