
আন্তর্জাতিক ডেস্কঃ নির্বাহী আদেশ জারি করে ৭টি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২০ দিনের যে নিষেধাজ্ঞা জারি করেছেন তার বিরুদ্ধে মুখ খুলেছেন হিলারি ক্লিনটন ।
গতকাল শনিবার রাতে এক টুইটে হিলারি নিষেধাজ্ঞার আওতায় পড়া শরণার্থীদের জন্য নিজের সমর্থন জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, আমাদের মূল্যবোধ এবং সংবিধানের পক্ষে আজ রাতে যারা সমবেত হয়েছেন আমি তাদের পক্ষে আছি। এটা আমাদের সত্যিকারের পরিচয় নয় ।