News71.com
 International
 29 Jan 17, 11:46 AM
 264           
 0
 29 Jan 17, 11:46 AM

প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রথম ফোনালাপে গুরুত্ব পেল আইএস ইস্যু ।।

প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রথম ফোনালাপে গুরুত্ব পেল আইএস ইস্যু ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। তাদের এই আলোচনায় বেশ গুরুত্ব পেয়েছে ইসলামিক স্টেট নামধারী জঙ্গি সংগঠনের বিষয়টি ।

ফোনালাপ সম্পর্কে জানানো হয়, 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদ' দূর করতে যুক্তরাষ্ট্র ও আমরা একমত হয়েছি। ইসলামিক স্টেট নামধারী জঙ্গি গোষ্ঠীর পাশাপাশি সিরিয়ায় থাকা অন্যান্য জঙ্গি গোষ্ঠীদের বিরুদ্ধেও এক সঙ্গে লড়াই করব আমরা। এদিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় সম্পর্ক 'মেরামতে' 'দারুণ এক শুরু' হয়েছে। ফোনালাপ সম্পর্কে আরো বলা হয়, বেশ ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়। সেখানে ইউক্রেন, আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী, সিরিয়া, আরব-ইসরাইল সংঘাত এবং উত্তর-দক্ষিণ কোরিয়ার বিষয়ে আলোচনা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন