
আন্তর্জাতিক ডেস্কঃ 'ট্রাম্পের সঙ্গে দেখা হলে আমিও একটি দেয়াল তৈরি করতাম যেন তার সঙ্গে কথা বলতে না হয়।'-চলতি সময়ে বলিউড তারকা আলিয়া ভাট এক সাক্ষাৎকারে এ কথা বলেন। জনপ্রিয় ম্যাগাজিনটির ফেব্রুয়ারি সংখ্যায় কভার গার্ল হয়েছেন এই বলিউড অভিনেত্রী। সেখানে একটি সাক্ষাৎকারও প্রকাশ করা হয় আলিয়ার। বেশ কিছু ব্যক্তিগত প্রশ্ন ও তার উত্তরে সাজানো এই সাক্ষাৎকারে ট্রাম্প সম্পর্কে এ কথা বলেন আলিয়া ।
আলিয়াকে আরো জিজ্ঞাসা করা হয় তার পছন্দের শারীরিক মিলন নিয়ে। কোন প্রকার দ্বিধা ছাড়াই আলিয়া বলেন, আমি খুব সাধারণ মেয়ে। তাই স্বাভাবিক একটি অবস্থাই আমার ভাল লাগবে। আলিয়াকে আরো জিজ্ঞাসা করা হয় তার বয়ফ্রেন্ড সম্পর্কে। জানতে চাওয়া হয় বয়ফ্রেন্ডের ফোন হঠাৎ পেয়ে গেলে তিনি কি করবেন। এর উত্তরে একগাল হাসি দিয়ে আলিয়া বলেন, আমার বয়ফ্রেন্ডের মোবাইলের পাসওয়ার্ড আমি জানি ।
বলিউড তারকাদের মধ্যে কাকে সবচাইতে বেশি পছন্দ জানতে চাইলে আলিয়া বলেন অক্ষয় কুমারের নাম। তিনি বলেন, সবাই খুব ভাল। আমাকে অনেক সাহায্য করে। কিন্তু অক্ষয় বেশ বলিষ্ঠ ব্যক্তিত্বের একজন। তার কাছে জানতে চাওয়া হয়, অভিনয়ের সময় ব্যবহৃত কোন কিছু চুরি করেছেন কিনা? আলিয়া বেশ কিছু সময় চিন্তা করে বলেন, আমি কিছু চুরি করিনি। তবে একবার বিজ্ঞাপনের রেকর্ডিং শেষে সেখানে থাকা একটি ছোট বালিশ আমার খুব পছন্দ হয়। আমি সেটা তাদের কাছে বলে বাসায় নিয়ে আসি। এখনও আমার শোবার বিছানায় বালিশটি আছে ।