
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজ্যস্থান রাজ্যে ঘন কুয়াশার কারণে অন্তত ৫০টি গাড়ি সংঘর্ষে জড়িয়েছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ ।
আজ রবিবার, ২৯শে জানুয়ারি সকালে রাজ্যের জয়পুর শহরের কানোতা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, সংঘর্ষে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহও উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।