
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে আজ রবিবার ভোরে মার্কিন ড্রোন ও হেলিকপ্টার হামলায় আল কায়েদার সঙ্গে সম্পর্ক থাকা ৩ উপজাতীয় গ্রোত্র প্রধান ও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। উপজাতীয় ও স্থানীয় সূত্রগুলো জানায়, মধ্যাঞ্চলের বাইদা প্রদেশের ইয়াকলা জেলায় বেশ কয়েকটি বাড়ির ওপর বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ফেলা হয় ও হেলিকপ্টার থেকে মেশিনগান দিয়ে গুলি করা হয় ।
তারা জানান, ড্রোন ও অ্যপাচি হেলিকপ্টার হামলায় দুই ভাই আব্দুল রউফ ও সুলতান আল-জাহাব এবং সাইফ আলউই-জাফি নিহত হয়। হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হন। আল কায়েদা জঙ্গিদের সঙ্গে উপজাতীয় প্রধানদের সম্পর্ক ছিল বলে জানা গেছে ।