News71.com
 International
 29 Jan 17, 10:14 PM
 243           
 0
 29 Jan 17, 10:14 PM

মার্কিন স্যাটেলাইট চিত্রে ধরা পড়লো উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র নির্মান কাজ

মার্কিন স্যাটেলাইট চিত্রে ধরা পড়লো উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র নির্মান কাজ

 

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়া তাদের নিউক্লিয়ার ওয়েপন সাইটে গোপনে পুনরায় প্লুটোনিয়াম রিয়েক্টরের কাজ শুরু করেছে৷ সম্প্রতি একটি উপগ্রহ প্রেরিত চিত্রে বিষয়টি প্রকাশ্যে এসেছে। উত্তর কোরিয়ার ইয়ংবিয়ং এলাকায় চিহ্নিত হয়েছে এই প্লুটোনিয়াম রিয়েক্টরটি৷ ২২শে জানুয়ারি হাতে এসেছে এই উপগ্রহ চিত্রটি ৷

যেখানে দেখা যাচ্ছে, একটি বিশালাকার পানির প্লাম৷ ঠাণ্ডা পানির এই প্লাম থেকেই পানি সরবরাহ হচ্ছে রিয়েক্টরে৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর থেকেই অনুমান করা যায় রিয়েক্টরের শক্তি কতটা৷ ২০১৫ সালের শেষ দিকে এই রিয়েক্টরে কাজ থামিয়ে দিয়েছিল উত্তর কোরিয়া৷ কিন্তু তারা বজায় রেখেছিল পারমাণবিক অস্ত্র ও মিসাইল পরীক্ষা৷ উত্তর কোরিয়ার ভাণ্ডারে রয়েছে ৭০-১১৯ পাউণ্ড প্লুটোনিয়াম ৷

জানিয়েছেন মার্কিন পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ সেগফ্রাইড হেকার৷ তিনি জানিয়েছেন, এই পরিমাণ প্লুটোনিয়াম দিয়ে অন্তত ৬ থেকে ৮টি বোমা তৈরি করতে সক্ষম হবে উত্তর কোরিয়া ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন