News71.com
 International
 29 Jan 17, 10:37 PM
 276           
 0
 29 Jan 17, 10:37 PM

৩০ দিনের মধ্যে আইএস পৃথিবী থেকে নিশ্চিন্ন করতে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নয়া প্রেসিডেন্ট ট্রাম্প ।।

৩০ দিনের মধ্যে আইএস পৃথিবী থেকে নিশ্চিন্ন করতে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নয়া প্রেসিডেন্ট ট্রাম্প ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ৩০ দিনের মধ্যে পৃথিবী থেকে ইসলামিক স্টেট জঙ্গিদের নাম-নিশানা মুছে ফেলতে মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ হোয়াইট হাউসে অবস্থান নিয়েই একের পর কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প ৷ এবার আইএসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে আরও কড়া প্রসাশনিক দাওয়াই দিলেন ট্রাম্প, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ ট্রাম্প সেনাবাহিনীকে বলেছেন, “ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট জঙ্গিদের কট্টরপন্থী হুমকি আছড়ে পড়েছে আমেরিকার বুকে৷ মুখ বুজে সেই হুমকি বরদাস্ত করা হবে না৷” কী করে আগামী ৩০ দিনের মধ্যে আইএস জঙ্গিদের শিকড় থেকে উপড়ে ফেলে দেওয়া যায়, সে বিষয়ে সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের চূড়ান্ত পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ৷

কোনও জঙ্গি সংগঠনকে ‘নিষ্ক্রিয়’ করতে মার্কিন বিদেশনীতিতে কোনও পরিবর্তন আনতে হলে তিনি সেটাও আনবেন বলে জানিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট৷ ট্রাম্প বলেছেন, “যে কোনও মূল্যে ইসলামিক জঙ্গি সংগঠনের অস্তিত্ব মুছে দেব৷” ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে বহুবার মার্কিন নাগরিকদের মুণ্ডচ্ছেদের অভিযোগ উঠে এসেছে৷ জেমস ফোলে, স্টিভেন সটলফদের মতো মার্কিন নাগরিকদের মুণ্ডচ্ছেদের ভিডিও ইউটিউবে আপলোড করে চূড়ান্ত হিংস্রতার পরিচয় দিয়েছে জঙ্গিরা৷ এবার সেই জঙ্গিদের চিহ্ন পৃথিবীর বুক থেকে মুছে দিতে উদ্যোগী হলেন মার্কিন প্রেসিডেন্ট ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন