
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে আল কায়েদার শক্তিশালী ঘাটিতে মার্কিন কমান্ডো অভিযানে কমপক্ষে ১৪ জঙ্গি নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনের আল বায়দা প্রদেশে পরিচালিত অভিযানে এক মার্কিন সেনা নিহত ও ৩ জন আহত হয়েছে ।
বেশ কয়েকটি অ্যাপাচে হেলিকপ্টারের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। বায়দা প্রদেশের ইয়াকলা গ্রামের এই যুদ্ধে আব্দুল রউফ আল ধাহাবসহ শীর্ষস্থানীয় ৩ আল কায়েদা নেতা নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, ৪১ জঙ্গি ও ১৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে অভিযানে। প্রদেশের একটি সূত্র জানিয়েছে, হেলিকপ্টারের মাধ্যমে একটি হাসপাতাল, স্কুল ও একটি মসজিদে হামলা করা হয়। অভিযানে ড্রোনও ব্যবহার করা হয়েছে ।