
আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার কিউবেকের একটি মসজিদে গতকাল রবিবার গভীর রাতে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৫ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ জন বন্দুকধারী প্রার্থনারত প্রায় ৪০ ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে এ হতাহতের ঘটনাটি ঘটে ।
ইসলামিক কালচারাল সেন্টারের ওই মসজিদটির প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়ানগুই এ আক্রমণকে 'বর্বরতম' বলে আখ্যায়িত করেছেন। গোলাগুলির পর পুলিশ ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। হামলার সময় মসজিদে ছিলেন না মোহাম্মদ ইয়ানগুই। তিনি বলেন, সন্ধ্যার সময় (স্থানীয় সময়) প্রার্থনারত মুসলিমদের ওপর হামলা চালানো হয়। তিনি ফোনে হামলার শিকার অনেকের ভীত কণ্ঠস্বর শুনেছেন। এ ঘটনায় কতজন আহত হয়েছে তা এখনো তিনি জানেন না। তবে বেশ কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ।