News71.com
 International
 30 Jan 17, 11:47 AM
 261           
 0
 30 Jan 17, 11:47 AM

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত হতে যাচ্ছে পাকিস্তান

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত হতে যাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : সাত দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেই থেমে থাকছেন না ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন । ভবিষ্যতে পাকিস্তানের নাগরিকদের উপরেও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করতে পারেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের একটি দায়িত্বশীল সূত্রে এই খবর জানা গিয়েছে।হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ রাইন্স প্রাইবাস বলেছেন, ‘যে সাতটি দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই দেশগুলিতে সন্ত্রাসবাদের বিপদ সবচেয়ে বেশি। মার্কিন কংগ্রেস এবং বারাক ওবামা প্রশাসন এই সাতটি দেশকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছিল।

এছাডাও পাকিস্তান সহ অন্য যে দেশগুলিতে একই সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে ।ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নিতে হতে পারে। আপাতত ওই দেশগুলির নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’সম্প্রতি ট্রাম্প প্রশাসন ইরাক, ইরান, লিবিয়া, সুদান, ইয়েমেন, সিরিয়া ও সোমালিয়া থেকে শরণার্থীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এবার পাকিস্তানের নাগরিকদেরও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন