
নিউজ ডেস্ক: মুসলমানদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদ্বেষ ও উস্কানিমূলক বক্তব্য ও আচরণের জেরেই কানাডায় মুখোশধারী মুসলিম বিদ্বেষিরা হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে হামলাকারীদের গ্রেফতার এবং মসজিদের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।কানাডার কুইবেক সিটির মসজিদের সভাপতি বলেছেন, এখানে তো এমন কিছুই ঘটনি যার জন্য হামলা হতে পারে। তিনি এ ঘটনাকে বর্বর এবং উস্কানিমূলক আচরণ বলে মনে করেন।
কিউবেক প্রিমিয়ার ফিলিপ কুউইলার্ড জানান, হামলাকারীদের গ্রেফতার করা হয়েছে এবং মসজিদের চারপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কানাডার জননিরাপত্তা মন্ত্রী, রালফ গুডালে টুইটারে বলেন, তিনি গভীরভাবে মর্মাহত। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে মসজিদের ওপর কাপুরুষোচিত হামলায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আজ রাতে, কানাডার মানুষ এই কিউবেক মসজিদে হওয়া এই হামলায় নিহতদের উদ্দেশ্যে শোক পালন করবে। এই হামলায় নিহত ও তাদের পরিবারের জন্য আমার সমবেদনা।
এই ঘটনার পর পুরো কানাডা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত বছর জুনে রমজান মাসে কে বা কারা মসজিদের দরজায় শুকরের মাথা রেখে গিয়েছিলো। অভিজ্ঞ মহল মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসলাম বিরোধী আচরণের জের হিসেবেই কানাডায় এই হামলা করা হয়েছে।