
আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিতে ৬ তরুণ-তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫জন তরুণ ও একজন তরুণী রয়েছেন বলে জানা গেছে। মৃতদের সকলের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। গত শনিবার দিনগত রাতে দেশটির বাভারিয়ান শহরে এক বাগান বাড়ির পার্টিতে ওই ৬ তরুণ-তরুণীরা অংশ নিয়েছিলেন। স্থানীয় সময় গতকাল রবিবার তাদের সকলের মরদেহ উদ্ধার করা হয় ।
স্থানীয় পুলিশ জানায়, "এই ৬ তরুণ-তরুণীর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এমনকি প্রাথমিকভাবে কোনো সহিংস কর্মকাণ্ডেরও আলমত পাওয়া যায়নি। তবে খাদ্যে কার্বন মনোক্সাইডজনিত বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে । "