News71.com
 International
 30 Jan 17, 11:44 PM
 323           
 0
 30 Jan 17, 11:44 PM

ফিলিপাইনে স্থগিত হতে পারে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ।। দেশটির পুলিশ প্রধান দেলা রসি

ফিলিপাইনে স্থগিত হতে পারে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ।। দেশটির পুলিশ প্রধান দেলা রসি

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে সাময়িকভাবে স্থগিত হতে যাচ্ছে মাদকের বিরুদ্ধে যুদ্ধ। এমনটাই ইঙ্গিত দিয়েছেন দেশটির পুলিশ প্রধান দেলা রসি। ফিলিপাইনের পুলিশ বাহিনীতে দুর্নীতিকে দূর করতেই এমন সিদ্ধান্ত নেযা হচ্ছে বলে জানান তিনি। পুলিশ সদর দফতরে দক্ষিণ কোরিয়ার এক ব্যবসায়ীকে হত্যার ঘটনার পর এই সিদ্ধান্ত আসছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭ হাজার মানুষ খুন হয়েছেন।

গত বছর ডিসেম্বরের মধ্যেই ফিলিপাইনকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট দুয়ের্তে। এরপর চলতি বছর মার্চ পর্যন্ত সময় বাড়ান তিনি। তবে এক ঘোষণায় তিনি বলেন, ২০২২ পর্যন্ত এই অভিযান চলবে। মাদক সমস্যা যে এতটা প্রকট সেটা বুঝতে পারেন নি তিনি।’এর আগে দুতের্তে তার এ বিতর্কিত পদক্ষেপের বিষয়ে বলেছিলেন এ যুদ্ধ শুধু কয়েকমাসের জন্য। -গত বছর দক্ষিণ কোরিয়ার এক নাগরিক অপহরণ এবং হত্যায় বেশকয়েকজন পুলিশ অফিসার জড়িত ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন