News71.com
 International
 31 Jan 17, 10:32 AM
 290           
 0
 31 Jan 17, 10:32 AM

বিশ্বের সবচেয়ে দামি বই লিওনার্দো দ্য ভিঞ্চির মালিক এখন বিল গেটস ।। বাংলাদেশী টাকায় দাম ২৫০ কোটি টাকা

বিশ্বের সবচেয়ে দামি বই লিওনার্দো দ্য ভিঞ্চির মালিক এখন বিল গেটস ।। বাংলাদেশী টাকায় দাম ২৫০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রেন্ড-ফিলোজফার অ্যান্ড গাইড এই ৩টি ভূমিকাতেই সবচেয়ে সফল বোধ হয় একমাত্র বই। মনোবিদরা বলেন, একজন মানুষকে ঠিকভাবে চেনার জন্য তিনি কী ধরনের বই পড়েন সেটা লক্ষ্য করা খুব প্রয়োজনীয়। অতএব বই যে অত্যন্ত মূল্যবান সে বিষয়ে কোন সন্দেহ নেই। বিশ্বের সবচেয়ে মূল্যবান (দামি) বইটি রয়েছে বিল গেটসের কাছে ।

১৯৯৪ সালের ১১ই নভেম্বর বইটি কিনেছিলেন বিল গেটস। বইটি হল- লিওনার্দো দ্য ভিঞ্চির 'Codex Leicester'-এর অরিজিনাল স্ক্রিপ্ট। বাংলাদেশি টাকায় ওই বইয়ের দাম প্রায় ২৫১ কোটি টাকা ($30,802,500)। এই বইটিতে জগৎ বিখ্যাত এই চিত্রকর ডুবোজাহাজ ও বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কারের ইঙ্গিত দিয়েছিলেন। ১৫০৮ থেকে ১৫১০ সালের মধ্যে এই অরিজিনাল স্ক্রিপ্টটি তৈরি হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন